Joshua - Chapter 15

Verse 1: যিহূদাকে য়ে দেশ দেওয়া হয়েছিল তা তার পরিবারগোষ্ঠীর মধ্যে ভাগ করে দেওয়া হল| দেশটি বিস্তৃত ছিল একদিকে ইদোমের সীমানা পর্য়ন্ত এবং অন্যদিকে দক্ষিণে তিম্নার ধার দিয়ে সিন মরুভূমি পর্য়ন্ত|

Verse 2: যিহূদা দেশের দক্ষিণের সীমা লবণ সাগরের দক্ষিণ দিক থেকে শুরু|

Verse 3: সেই সীমা দক্ষিণে অক্রব্বীম গিরিপথ হয়ে সিন পর্য়ন্ত গেছে| তারপর আবার দক্ষিণে কাদেশ-বর্ণেয় পর্য়ন্ত| এই সীমা হিষ্রোণ থেকে অদ্দর পর্য়ন্ত দেশ ছাড়িযে ঘুরে গিয়ে কর্ক্কা পর্য়ন্ত গেছে|

Verse 4: মিশরের নদী অসমোন এবং ভূমধ্যসাগর পর্য়ন্ত এই সীমা প্রসারিত| ঐ সমস্ত ভূমি তাদের দক্ষিণ সীমানার ওপর ছিল|

Verse 5: তাদের পূর্বদিকে সীমানা ছিল লবণ নদীর তীর থেকে সেখান পর্য়ন্ত যেখানে যর্দন নদী সাগরে মিশেছে|উত্তরের সীমানা শুরু হয়েছে যেখানে যর্দন নদী মৃত সাগরে মিশেছে|

Verse 6: তারপর উত্তরের সীমা বৈত্‌-হগ্লা হয়ে বৈত্‌-অরাবা পর্য়ন্ত গেছে| সীমা আরও গেছে বোহনের পাথরের দিকে| (বোহন হচ্ছে রূবেণের পুত্র|)

Verse 7: উত্তরের সীমা আখোর উপত্যকা হয়ে দবীর পর্য়ন্ত গেছে| তারপর উত্তরে বাঁক নিয়ে গিল্গল পর্য়ন্ত গেছে| গিল্গল হচ্ছে সেই রাস্তার ওপারে য়ে রাস্তাটি অদুম্মীম পর্বতের মাঝখান দিয়ে গেছে| সেটা নদীর দক্ষিণে| ঐন্-শেমশ নদী পর্য়ন্ত সীমানা প্রসারিত| সীমার শেষ হচ্ছে ঐন্-রোগেলে|

Verse 8: তারপর সেই সীমানা আরো এগিয়ে গেছে য়িবুষদের শহরের দক্ষিণ ঘেঁষে বেন হিন্নোম উপত্যকা পর্য়ন্ত| (ঐ শহরটি জেরুশালেম নামে পরিচিত ছিল|) সেখানে সীমানা গেছে হিন্নোম উপত্যকার পশ্চিমে পাহাড়ের চূড়া পর্য়ন্ত| সেটা রফাযীম উপত্যকার উত্তর দিকে|

Verse 9: সেখান থেকে সীমানা আবার গেছে নিপ্তোহের ঝর্ণা পর্য়ন্ত| তারপর ইফ্রোণ পাহাড় চূড়ার কাছাকাছি শহরগুলো পর্য়ন্ত| সেখান থেকে ওটা বাঁক নিয়েছে এবং বালায গেছে| (বালার অপর নাম কিরিযত্‌ য়িযারীম)

Verse 10: বালা থেকে সীমা পশ্চিমে বাঁক নিয়ে পাহাড়ী দেশ সেযীর পর্য়ন্ত গেছে| তারপর য়িযারীম পাহাড় চূড়ার উত্তর দিক ঘেঁষে নীচে বৈত্‌-শেমশে পর্য়ন্ত| সেখান থেকে সেটি তিম্নার পাশ দিয়ে গেছে|

Verse 11: তারপর ইক্রোণের উত্তর দিকের পাহাড়| পাহাড় থেকে শিক্করোণ আর বালা পর্বতের পাশ দিয়ে যব্নিযেল হয়ে ভূমধ্যসাগরে শেষ হয়েছে|

Verse 12: ভূমধ্যসাগর যিহূদার দেশের পশ্চিম দিকে এই চৌহদ্দির মধ্যেই যিহূদার দেশ| যিহূদার পরিবারগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করত|

Verse 13: প্রভু যিহোশূয়কে বলেছিলেন, য়িফুন্নির পুত্র কালেবকে যিহূদার দেশের একটা অংশ য়েন তিনি দিয়ে দেন| তাই যিহোশূয় ঈশ্বরের আদেশমত তাকে সেই জায়গা দিয়ে দিলেন| যিহোশূয় তাকে কিরিযত্‌-অর্ব (হিব্রোণ) শহর দান করলেন| (অর্ব হচ্ছে অনাকের পিতা|)

Verse 14: হিব্রোণে বসবাসকারী তিনটি অনাক পরিবারকে কালেব তাড়িয়ে দিলেন| ঐ তিনটি পরিবার হচ্ছে শেশয, অহীমান আর তল্ময| এরা সবাই অনাকীয় লোক|

Verse 15: তারপর কালেব দবীরে বসবাসকারী লোকদের বিরুদ্ধে যুদ্ধ করল| (আগে দবীরকে কিরিযত্‌-সেফরও বলা হত|)

Verse 16: কালেব বলল, “আমি কিরিযত্‌-সেফর আক্রমণ করতে চাই| আমি আমার কন্যা অক্ষার বিয়ে তারই সঙ্গে দেব য়ে যুদ্ধে জয়লাভ করে আসবে|”

Verse 17: কালেবের ভাই কনষের পুত্র অত্‌নীয়েল শহর জয় করল| কালেব অত্‌নীয়েলের সঙ্গে কন্যা অক্ষার বিয়ে দিলেন|

Verse 18: অক্ষা অত্‌নীয়েলের সঙ্গে ঘর করতে লাগল| অত্‌নীয়েল অক্ষাকে বলল তার পিতা কালেবের কাছ থেকে আরও কিছু জায়গা চাইতে| অক্ষা পিতার কাছে গেল| গাধার পিঠ থেকে নেমে সে পিতার কাছে গেলে কালেব জিজ্ঞাসা করল, “তোমার কি চাই?”

Verse 19: অক্ষা বলল, “আমাকে আশীর্বাদ করো| তুমি আমাকে নেগেভের শুকনো মরুভূমি দিয়েছ| দযা করে এমন কিছু জায়গা দাও যেখানে জল পাওয়া যায়|” সেই মতো কালেব সেরকম জায়গাই অর্থাত্‌ সেই দেশের উপর ও নীচের দিকের জলাভূমিগুলি মেয়েকে দিল|

Verse 20: প্রভু য়েমন কথা দিয়েছিলেন সেই মতো যিহূদার পরিবারগোষ্ঠী জমি-জায়গা পেয়েছিল|

Verse 21: এই শহরগুলি হচ্ছে যিহূদার সেই অংশে যেখানে যিহূদার দক্ষিণের সীমা বরাবর এদোমের সঙ্গে যুক্ত হয়েছে| সেগুলো হচ্ছে: কব্সেল, এদর, যাগুর,

Verse 22: কীনা, দীমোনা, অদাদা,

Verse 23: কেদশ, হাত্‌সোর, য়িত্‌নন,

Verse 24: সীফ, টেলম, বালোত্‌,

Verse 25: হাত্‌সোর, হদত্তা, কিরিযোত্‌ হিষ্রোণ (হাত্‌সোর),

Verse 26: অমাম, শমা, মোলদা,

Verse 27: হত্‌সর-গদ্দা, হিষ্মোন, বৈত্‌-পেলট,

Verse 28: হত্‌সয-শূযাল, বের্-শেবা, বিষিযোথিযা,

Verse 29: বালা, ইযীম, এত্‌সম,

Verse 30: ইল্তোলদ, কসীল, হর্মা,

Verse 31: সিক্লগ, মদ্মন্না, সন্সন্না,

Verse 32: লবাযোত্‌, শিল্হীম, ঐন এবং রিম্মোণ| মোট 29 টি শহর এবং সেখানকার সব মাঠঘাট|

Verse 33: যিহূদার পরিবারগোষ্ঠীরা পশ্চিমের পাহাড়ী অঞ্চলের শহরগুলি পেয়েছিল| ইষ্টাযোল, সরা, অশ্না,

Verse 34: সানোহ, ঐন্-গন্নীম, তপূহ, ঐনম,

Verse 35: য়র্মুত্‌, অদুল্লম, সোখো, অসেকা,

Verse 36: শারযিম, অদীথযিম এবং গদেরা (গদেরোথযিম)| মোট 14 টি শহর এবং সেখানকার সব মাঠঘাট|

Verse 37: যিহূদার পরিবারগোষ্ঠী আবার এই সব শহরও পেয়েছিল: সনান, হদাশা, মিগ্দল-গাদ,

Verse 38: দিলিযন, মিস্পী, য়ক্তেল,

Verse 39: লাখীশ, বস্কত্‌, ইগ্লোন,

Verse 40: কব্বোন, লহমম, কিত্‌লীশ,

Verse 41: গদেরোত্‌, বৈত্‌-দাগোন, নয়মা এবং মক্কেদা| মোট 16 টি শহর আর তার চারপাশের মাঠঘাট|

Verse 42: যিহূদার লোকরা এই সব শহরও পেয়েছিল: লিব্না, এথর, আশন,

Verse 43: য়িপ্তহ, অশ্না, নত্‌সীব,

Verse 44: কিযিলা, অক্ষীব এবং মারেশা| মোট 9টি শহর এবং তাদের চারপাশের মাঠঘাট|

Verse 45: যিহূদার লোকরা ইক্রোণ এবং অন্যান্য ছোটখাট শহর এবং তাদের চারপাশের মাঠঘাটও পেয়েছিল|

Verse 46: তারা ইক্রোণের পশ্চিমদিকের জায়গা এবং অস্দোদের কাছাকাছি শহর আর মাঠঘাটও পেয়েছিল|

Verse 47: অস্দোদের চারদিকের সমস্ত জায়গা এবং ছোটখাট শহরগুলো যিহূদার অন্তর্গত ছিল| যিহূদার অধিবাসীরা ঘসার চারপাশের জায়গা, মাঠ ও কাছাকাছি সমস্ত শহরও পেয়েছিল| তাদের দেশ মিশরের নদী এবং ভূমধ্যসাগরের উপকূল পর্য়ন্ত ছড়ানো|

Verse 48: পাহাড়ি দেশের শহরগুলোও যিহূদার অধিবাসীরা পেয়েছিল, শহরগুলো হচ্ছে: শামীর, য়ত্তীর সোখো,

Verse 49: দন্না, কিরিযত্‌-সন্না (দবীর),

Verse 50: অনাব, ইষ্টিমোয, আনীম,

Verse 51: গোশন, হোলোন এবং গীলো| মোট 11 টি শহর ও তাদের চারিদিকের মাঠঘাট|

Verse 52: যিহূদার বাসিন্দারা এই সব শহরও পেয়েছিল: অরাব, দূমা, ইশিযন,

Verse 53: যানীম, বৈত্‌-তপূহ, অফেকা

Verse 54: হুমটা, কিরিযত্‌-অর্ব (হিব্রোণ) এবং সীযোর| 9টি শহর এবং চারপাশের মাঠসমূহ|

Verse 55: যিহূদার লোকরা এই সব শহরও পেয়েছিল: মাযোন, কর্মিল, সীফ, যুটা

Verse 56: য়িষ্রিযেল, য়ক্দিযাম, সানোহ্,

Verse 57: কযিন, গিবিয়া এবং তিম্না| মোট 10 টি শহর এবং তাদের চারিদিকের মাঠগুলি|

Verse 58: যিহূদার অধিবাসীরা এই শহরগুলোও পেয়েছিল: হলহূল, বৈত্‌-সূর, গদোর,

Verse 59: মারত্‌, বৈত্‌-অনোত্‌ এবং ইল্তকোন, মোট 6টি শহর এবং তাদের চারিদিকের মাঠগুলো|

Verse 60: যিহূদার লোকদের রব্বা এবং কিরিযত্‌-বাল (কিরিযত্‌-য়িযারীম) এই শহর দুটি দেওয়া হয়েছিল|

Verse 61: মরুভূমির শহরগুলোও যিহূদার বাসিন্দারা পেয়েছিল| সেগুলো হচ্ছে: বৈত্‌-অরাবা, মিদ্দীন, সকাখা,

Verse 62: নিব্শন, লবন শহর এবং ঐন্-গদী| মোট 6টি শহর এবং তাদের চারপাশের মাঠগুলো|

Verse 63: যিহূদার সৈন্যবাহিনী জেরুশালেমে বসবাসকারী য়িবূষ লোকদের তাড়িয়ে দিতে সক্ষম হয় নি| তাই আজ জেরুশালেমে যিহূদাবাসীদের সঙ্গে য়িবূষরাও বাস করছে|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories