Judges - Chapter 12

Verse 1: ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর লোকরা সৈন্যদের ডাক দিল| তারপর নদী পেরিযে তারা সকলে সাফোন শহরে গেল| তারা যিপ্তহকে বলল, “কেন তুমি অম্মোনদের সঙ্গে লড়াইয়ে আমাদের সাহায্য চাও নি? আমরা তোমায় পুড়িয়ে মারব| তোমার বাড়িও বালিয়ে দেব|”

Verse 2: যিপ্তহ জবাব দিল, “অম্মোনরা আমাদের নানা সমস্যায় ফেলেছিল| তাই আমরা তাদের সঙ্গে যুদ্ধ করেছি| আমি তো তোমাদের সাহায্য চেয়েছিলাম| কিন্তু কেউই আমায় সাহায্য করতে এগিয়ে আসে নি|

Verse 3: যখন দেখলাম তোমরা কেউ কোন সাহায্য করবে না, তখন আমি জীবনের ঝুঁকি নিয়ে নদী পেরিযে অম্মোনদের সঙ্গে যুদ্ধে নেমে পড়লাম| ওদের হারাতে প্রভু আমায় সাহায্য করলেন| তাহলে আজ কেন তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছ?”

Verse 4: তারপর যিপ্তহ গিলিয়দের সব লোকদের ডাকল| তারা ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর লোকদের সঙ্গে যুদ্ধ করল| কারণ ইফ্রয়িমরা গিলিয়দের লোকদের অপমান করেছিল| তারা বলেছিল, “তোমরা গিলিয়দের লোকরা শুধুমাত্র ইফ্রয়িম গোষ্ঠীর থেকে বেঁচে যাওয়া লোক, এছাড়া তোমাদের কোনো পরিচয নেই| তোমাদের থাকার মতো কোন জমিজায়গা নেই| তোমরা কিছুটা ইফ্রয়িমের, কিছুটা মনঃশির|” গিলিয়দের লোকরা ইফ্রয়িমের লোকদের হারিযে দিল|

Verse 5: যে যে জায়গা দিয়ে লোকরা যর্দন নদী অতিক্রম করত গিলিয়দের লোকরা সেইসব জায়গা দখল করে নিল| এসব জায়গা দিয়ে ইফ্রয়িমের দেশে যাওয়া যেত| যখনই ইফ্রয়িমের কোন বেঁচে থাকা লোক বলত, “আমায় নদী পার হতে দাও|” গিলিয়দের লোক জিজ্ঞাসা করত, “তুমি কি একজন ইফ্রয়িম?” যদি সে বলত, “না,”

Verse 6: তাহলে তারা বলত, “আচ্ছা, তবে বলো তো ‘শিব্বোলেত্‌|”‘ ইফ্রয়িমের লোকরা শব্দটা ঠিকমত উচ্চারণ করতে পারত না| তারা উচ্চারণ করত “সিব্বোলেত্‌|” তাই তাদের মধ্যে কোন লোক যদি বলত, “সিব্বোলেত্‌” তাহলে গিলিয়দের লোকরা বুঝতে পারতো সে একজন ইফ্রয়িম| সঙ্গে সঙ্গে তারা তাকে ঘাট পারাপারের জায়গায় মেরে ফেলতো| এইভাবে তারা 42,000 ইফ্রয়িমের লোককে হত্যা করেছিল|

Verse 7: ছ’বছর যিপ্তহ ইস্রায়েলীয়দের বিচারক ছিল| তারপর সে মারা গেল| গিলিয়দে তার শহরে তাকে ওরা কবর দিল|

Verse 8: যিপ্তহর মৃত্যুর পর ইস্রায়েলবাসীদের বিচারক হল ইব্সন| তার বাড়ি বৈত্‌লেহেম শহরে|

Verse 9: তার 30 জন পুত্র আর 30 জন কন্যা ছিল| 30 জন কন্যাকে ইব্সন বলল যারা আত্মীয নয় এমন পুরুষদেরই বিয়ে করতে| তার30 জন পুত্রও বিয়ে করল অনাত্মীয 30 জন কন্যাকে| ইব্সন সাত বছর ধরে ইস্রায়েলের বিচারক ছিল|

Verse 10: ইব্সন মারা গেলে তাকে বৈত্‌লেহমে কবর দেওয়া হল|

Verse 11: ইব্সনের পর বিচারক হল এলোন| সবূলূন পরিবারগোষ্ঠীর লোক| সে দশ বছর ইস্রায়েলীয়দের বিচারক ছিল|

Verse 12: তারপর তার মৃত্যু হল| তাকে সবূলূন দেশের অযালোন শহরে কবর দেওয়া হয়েছিল|

Verse 13: এলোনের পর, হিল্লেলের পুত্র অব্দোন ইস্রায়েলীয়দের বিচারক হল| অব্দোন পিরিযাথোন শহর থেকে এসেছিল|

Verse 14: অব্দোনের 40 জন পুত্র আর 30 জন পৌত্র ছিল| তারা 70 টা গাধার ওপর চড়ে বেড়াত| অব্দোন আট বছর বিচারক ছিল|

Verse 15: তারপর সে মারা গেল| তাকে পিরিযাথোন শহরে কবর দেওয়া হল| শহরটি ইফ্রয়িমদের দেশে অবস্থিত| অমালেকীয়রা এই পাহাড়ী দেশে বাস করত|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories