Psalms - Chapter 72

Verse 1: ঈশ্বর রাজাকে আপনার মত সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন| রাজার পুত্রকে আপনার ধার্মিকতা সম্পর্কে শিক্ষালাভ করতে সাহায্য করুন|

Verse 2: রাজাকে আপনার লোকদের প্রতি ন্যায্য বিচার করতে সাহায্য করুন| আপনার দীন লোকদের প্রতি বিচক্ষণ সিদ্ধান্ত নিতে তাকে সাহায্য করুন|

Verse 3: সারা ভূখণ্ড জুড়ে শান্তি ও ন্যায়বিচার থাকতে দিন|

Verse 4: রাজাকে দীন মানুষের প্রতি সুবিচার করতে দিন| সহায় সম্বলহীনকে তিনি য়েন সাহায্য করেন| ওদের যারা আঘাত করে তাদের য়েন উনি শাস্তি দেন|

Verse 5: য়তদিন পর্য়ন্ত আকাশে চাঁদ থাকে এবং সূর্য় প্রতিভাত হবে ততদিন য়েন লোকেরা রাজাকে ভয় ও শ্রদ্ধা করে| লোকরা য়েন তাকে চিরদিন ভয় ও শ্রদ্ধা করে|

Verse 6: য়ে বৃষ্টি শস্য়ক্ষেতের ওপর ঝরে পড়ে, রাজাকে সেই বৃষ্টির মত হতে সাহায্য করুন| য়ে জলধারা জমিতে পতিত হয়, তাকে সেই ধারার মত হতে সাহায্য করুন|

Verse 7: য়তক্ষণ তিনি রাজা রয়েছেন ততদিন য়েন সত্‌ লোকরা বিকশিত হয়| য়তদিন আকাশে চাঁদ রয়েছে ততদিন য়েন শান্তি বজায় থাকে|

Verse 8: এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্য়ন্ত তার রাজত্বের বিস্তার হোক| ফরাত্‌ নদী থেকে পৃথিবীর দূর প্রান্ত পর্য়ন্ত য়েন তাঁর রাজত্ব বজায় থাকে|

Verse 9: মরুভূমিতে যারা বাস করে তারা সবাই য়েন তাঁর কাছে আনত হয়| তাঁর সব শত্রুরা য়েন মাটির ধূলোতে মুখ ঠেকিযে তার কাছে অবনত হয়|

Verse 10: তর্শীশের রাজা এবং অন্যান্য দূরবর্তী রাজ্য য়েন তাঁর জন্য উপহার বয়ে আনে| শিবা ও সবার রাজারা য়েন তার জন্য নৈবেদ্য বয়ে আনে|

Verse 11: সব রাজা য়েন আমাদের রাজার কাছে নত হয়| সব জাতি য়েন তাঁর সেবা করেন|

Verse 12: আমাদের রাজা সহায় সম্বলহীনদের সাহায্য করেন| আমাদের রাজা দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করেন|

Verse 13: দরিদ্র ও অসহায় মানুষ তাঁর ওপর নির্ভর করেন| রাজা তাদের বেঁচে থাকতে সাহায্য করেন|

Verse 14: সেই সব নিষ্ঠুর লোকরা যারা ওদের ক্ষতি করতে চেষ্টা করে, তাদের হাত থেকে রাজা ওদের রক্ষা করেন| ওই সব দীন-দরিদ্র মানুষের জীবন রাজার কাছে অত্যন্ত মূল্যবান|

Verse 15: রাজা দীর্ঘজীবী হোন! তিনি য়েন শিবার কাছ থেকে সোনা গ্রহণ করেন| সর্বদা রাজার জন্য প্রার্থনা কর| প্রতিদিন তাকে আশীর্বাদ কর|

Verse 16: জমিগুলিতে য়েন প্রচুর পরিমানে ফসল হয়| পাহাড়গুলো য়েন শস্য়ে ভরে ওঠে| জমিগুলো য়েন লিবানোনের মত উর্বর হয়ে ওঠে| য়েমন করে মাঠগুলো ঘাসে ভরে যায় তেমন করে য়েন শহরগুলো মানুষে ভরে ওঠে|

Verse 17: রাজা য়েন চিরদিনের জন্য বিখ্য়াত হয়ে যান| য়তদিন সূর্য় প্রতিভাত হবে, ততদিন য়েন লোকরা তাঁর নাম মনে রাখে| লোকরা য়েন তাঁর আশীর্বাদ পায় এবং সকলে য়েন তাঁকে আশীর্বাদ করে|

Verse 18: প্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর! একমাত্র ঈশ্বরই এমন আশ্চর্য়্য় কার্য়্য় করতে পারেন|

Verse 19: চিরদিন তাঁর মহিমাময় নামের প্রশংসা কর! তাঁর মহিমা য়েন সারা পৃথিবীকে পরিপূর্ণ করে দেয়! আমেন! আমেন!

Verse 20: য়িশযের পুত্র, দায়ূদের প্রার্থনাসমূহ এখানেই শেষ হলো|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories